সাতক্ষীরার কলারোয়ায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় কেন্দ্র থেকে ও.এম.আর স্ক্যান করে পরীক্ষার্থীর তথ্য অনলাইনে প্রেরণ, ভিডিও ক্লাস আপলোড ও প্রশ্নব্যাংকে প্রশ্ন আপলোড বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্যা আমীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুতনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার, যশোর শিক্ষা বোর্ডের সহকারি প্রকৌশলী কামাল হোসেন ও চেয়ারম্যানের সহধর্মিণী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম মনিরুল ইসলাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে যশোর বোর্ড এখন দুর্নীতি মুক্ত বোর্ড হিসেবে ঘোষণা দেন এবং শিক্ষকদের যে কোন সমস্যায় সরাসরি তাঁর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি এখন থেকে বোর্ডের যেকোন কাজ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক রুহুল কুদ্দুছ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code