সাবেক প্রেমিকার চোখে কেমন ছিলেন সালমান?

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ অনেক বছর সম্পর্কে থাকার পর আলাদা হয়ে গিয়েছিলেন সালমান খান এবং সঙ্গীতা বিজলানি। তাদের সেই সম্পর্ক যে বিয়ে পর্যন্ত গড়াত, সেকথাও ইন্ডাস্ট্রিতে করো অজানা ছিল না। তবে সবাইকে অবাক করে বিচ্ছেদের পরও বন্ধুত্ব টিকিয়ে রেখেছিলেন এই দুই বলি-তারকা।

পরবর্তী সময়ে সঙ্গীতা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন। যদিও ২০১০ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের। অন্যদিকে, এরপর একাধিক সম্পর্কে জড়ালেও সালমান আজও কাজীর সামনে উচ্চারণ করেননি ‘কবুল’।

Manual7 Ad Code

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে বর্তমানে তার সম্পর্ক কেমন তা নিয়ে মুখ খোলেন সঙ্গীতা। শুধু তাই নয়, বলিপাড়ায় তার অন্যান্য পুরোনো বন্ধুদের প্রসঙ্গেও কথা বলেন এই প্রাক্তন-অভিনেত্রী। সালমানের সঙ্গে তার সম্পর্কের রসায়নের ব্যাপারে বলতে গিয়ে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির সংলাপ উঠে আসে তার মুখে। ‘দোস্তি কিয়া হ্যায় তো নিভানা তো পড়েগা’ বলার পাশাপাশি তিনি আরও জানান, বহু বছরের চেনা মানুষগুলোর সঙ্গে সম্পর্ক বেঁচে থাকলে একটা ভালোলাগা তো কাজ করেই।

Manual3 Ad Code

সালমান ছাড়াও বলিউডের একসময় সাড়া জাগানো অভিনেত্রী মীনাক্ষী শেষাদ্রির সঙ্গেও যে তার ঘনিষ্ঠতা এখনও অটুট সেকথাও জানালেন আজহারের প্রাক্তন স্ত্রী। সঙ্গীতার কথাতেই জানা গেল একবার ওয়ার্ল্ড ট্যুরের কনসার্টে অন্যান্য বলি-তারকাদের সঙ্গে অংশগ্ৰহণ করেছিলেন তারাও। সেই থেকেই জমাট বেঁধেছিল তাদের বন্ধুত্ব।

Manual6 Ad Code

এরপর হাসতে হাসতে আরও বলেন, বর্তমানে সবাই যে যার জীবনে ব্যস্ত হওয়ার ফলে হয়ত অত খোঁজ-খবর নেওয়া হয় না। তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে যোগাযোগটা রয়েছে। এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই যে বহু বছর আগে নিজের মডেলিংয়ের দিনগুলোর বন্ধুদের ফিরে পেয়েছেন সঙ্গীতা, সেকথাও অকপটে জানালেন তিনি।

প্রসঙ্গত, বিয়ের পরপরই বলিউডকে বিদায় জানিয়েছিলেন সঙ্গীতা। তবে এর আগে অবশ্য ‘ত্রিদেব’, ‘হাতিয়ার’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি, ছোটপর্দার ডান্স রিয়েলিটি শো ‘সুপার ডান্সার ৪’-এ জ্যাকি শ্রফের সঙ্গে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code