রক্তাক্ত ধানমণ্ডি – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:১৪, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

রক্তাক্ত ধানমণ্ডি

newsup
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১
রক্তাক্ত ধানমণ্ডি

Manual1 Ad Code
মো. ওবায়দুর রহমান বেলাল:  
ঘুম ও নামাজের পার্থক্য ঘোষিত হবার আগেই ঝরে গেল সমস্ত বকুল, বেলি, ও গোলাপ…

গুলির শব্দে জেগে ওঠে ভোরের পাখি’রা । পিতার বক্ষ বিদীর্ণ করে তপ্ত শিশা, অন্তঃসত্ত্বা নারী, অবুঝ শিশু, টগবগে যুবক, নিরাপত্তা কর্মী, গৃহভৃত্যসহ নিথর পড়ে থাকে একুশ।

Manual7 Ad Code

শের শাহ সুরী ও শাহজাহান রোডে মর্টারের গুলির আঘাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওরা চৌদ্দজন। বাংলাদেশের বুক ভেদ করে ঝাঝড়া করে হৃদয় …

Manual5 Ad Code

নীরবতা ভেদ করে স্বাধীন আকাশের শূন্য উদ্যানে তিরিশ লক্ষ গুলিবিদ্ধ সফেদ পায়রা ডানা ঝাপটাতে ঝাপটাতে নিস্তেজ এলিয়ে পড়ে ধানমণ্ডির বত্রিশে…

এত রক্ত !  পাহাড়ের ঝর্ণার মত সিঁড়ি বেয়ে নেমে আসে রক্তের ঝর্ণাধারা। সিঁড়ি, আঙ্গিনা, প্রিয় রাস্তা পার হয়ে ভিজে যায় ধানমণ্ডি ; লেকের জল, টলমল বুড়িগঙ্গা, বাইগার ছাপিয়ে অন্নদা’র পদ্মা, মেঘনা, গৌরি, যমুনা  অঝোর কান্নায় ভেঙ্গে পড়ে শ্রাবণের গর্জনে…।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code