মাস্ক ছাড়া কাউকে পূজামণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

সোমবার বিকেলে ডিএমপি সদর দপ্তরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা সভায় উপকমিশনার (ডিসি) ও ওসিদের নিয়ে বৈঠক করেন শফিকুল ইসলাম।

Manual4 Ad Code

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর এলাকায় প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত কার কী দায়িত্ব- তার নির্দেশনা ডিএমপির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দেওয়া হয়েছে। এ ছাড়া পূজা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় স্থানীয় লোকজনকে নিয়ে নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

এদিকে, যাঁরা এক ডোজও করোনার টিকা নেননি কিংবা যারা পঞ্চাশোর্ধ্ব তাদের অধিক সতর্কতা অবলম্বনের পাশাপাশি সত্তরোর্ধ্বদের পূজামণ্ডপে না আসার পরামর্শ দিয়েছে ডিএমপি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code