জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে : পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে শুক্রবার (১ অক্টোবর) ইতালির মিলানে ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যান এর নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়ন এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মন্ত্রী এসময় প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানি এবং অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন সহ জলবায়ু পরিবর্তন মোকাবিলার সকল ক্ষেত্রে ইইউর সহযোগিতা কামনা করেন। ইউরোপীয় কমিশনের ইউরোপীয় গ্রিন ডিল এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যানস বলেন, ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সকলভাবে সহায়তা করবে।

Manual7 Ad Code

তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, ইইউ আগামী দিনগুলোতে বাংলাদেশকে সহযোগিতা বৃদ্ধি অব্যাহত রাখবে।

Manual1 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমদ শামীম আল রাজী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ জিয়াউল হক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code