চলে গেলেন কলিন পাওয়েল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ 

 

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল আর নেই। কোভিড পরবর্তী জটিলতায় ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। 

Manual2 Ad Code

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিবার জানিয়েছে, ‘কলিন পাওয়েল আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমরা একজন অসাধারণ মানুষ, প্রেমময় স্বামী, বাবা, দাদা এবং মহান আমেরিকানকে হারিয়েছি’।

Manual1 Ad Code

তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তিনি করোনার টিকাও নিয়েছিলেন। কলিন পাওয়েল বিংশ শতাব্দীর শেষ এবং একবিংশ শতাব্দীর শুরুতে মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তিনি দীর্ঘদিন রিপাবলিকান দলে ছিলেন। তিনিই একমাত্র আফ্রিকান আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

Manual3 Ad Code

১৯৮৯-তে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশের অধীনে জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যানের দায়িত্ব পান কলিন পাওয়েল। আর ২০০১ সালে প্রেসিডেন্ট জুনিয়র বুশ তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদে মনোনীত করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code