নাঙ্গলকোটে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  কুমিল্লার নাঙ্গলকোটে জবা বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চান্দলা গ্রামে এ ঘটনা ঘেঁটে। তিনি চান্দলা গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, জবা বেগম তার নিজ বাড়ীতে সেমিপাকা একটা ঘরে একা বসবাস করত। সোমবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে মারধর করে গলায় ছুরিকাঘাত করে হত্যা করে স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

Manual3 Ad Code

নাঙ্গলকোট থানার ওসি রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code