আবার তাইওয়ানের আকাশসীমায় লঙ্ঘন করলো চীনা যুদ্ধবিমান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

তাইওয়ান ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। ফের তাইওয়ানিজ আকাশসীমা লঙ্ঘন করেছে আটটি চীনা যুদ্ধবিমান। রবিবার (৩১ অক্টোবর) একথা জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে শুধু অক্টোবর মাসে ছয়বার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করলো চীনা যুদ্ধবিমান। এবারের ঘটনায় ছয়টি জে-১৬ ফাইটারের সঙ্গে একটি ওয়াই-৮ এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার প্লেন এবং একটি কেজে-৫০০ বিমান অংশ নেয়।

Manual2 Ad Code

ঘটনার প্রতিক্রিয়ায় তাইপে রেডিও ওয়ার্নিং ইস্যু করে এবং ইন্টারসেপটর বিমান পাঠায়। পাশাপাশি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও ডেপ্লয় করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code