২১ কোটির ‘শেহজাদা’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

বিনোদন ডেস্কঃ বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান। কিছুদিন আগেই জানা গিয়েছিল, সমীর বিদ্বানস পরিচালিত নতুন ছবির জন্য প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার কাছে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা।

Manual8 Ad Code

থ্রিলার ফিল্ম ‘ফ্রেডি’-র শ্যুটিং শেষ করে শেহজাদা ছবির শ্যুটিং করছেন কার্তিক আরিয়ান। অল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার হিট ছবি ‘আলা বৈকুন্ঠপুরমালু’-র এই হিন্দি রিমেকে তার বিপরীতে দেখা যাবে কৃতি স্যাননকে।কার্তিকের মায়ের ভূমিকায় অভিনয় করছেন মণীষা কৈরালাকে। বলিপাড়া সূত্রে জোর খবর, ছবির জন্য রেকর্ড অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন তিনি।

Manual3 Ad Code

১৫ কোটি নয়, শেহজাদা-তে অভিনয়ের জন্য নাকি ২১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কার্তিক আরিয়ান। ছবির প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ মহল বলছে, শেহজাদা-র জন্য কার্তিক আরিয়ানই পারফেক্ট হিরো। এই একটা ছবিই অভিনেতার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।

বিগত এক বছরে কার্তিক আরিয়ানের কোন ছবি মুক্তি না পেলেও কিছুদিন পর থেকেই অভিনেতার একের পর এক ছবি মুক্তি পাবে। নতুন ছবির জন্য সময় দিতে পারছেন না তিনি। তাই ২১কোটি টাকা অঙ্কটা প্রযোজকদের খুব বেশি মনে হয়নি। আগামী দিনে আরও পারিশ্রমিক বাড়াতে চলেছেন কার্তিক আরিয়ান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code