পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিল বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code
স্পোর্টস ডেস্কঃ অবশেষে থামল বাংলাদেশের ইনিংস। দুইশ রানের লিড এনে দিলেন লিটন দাস।

দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তবে ৫৬তম ওভারে পর পর দুটো উইকেট নিয়ে পাঁচ উইকেট শিকার করলেন শাহিন শাহ আফ্রিদি।

নুরুল হাসান সোহানের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি লিটন। শাহিন শাহ আফ্রিদির চমৎকার ডেলিভারিতে ফিরে গেলেন এলবিডিব্লিউ হয়ে। ৮৯ বলে ৬ চারে ৫৯ রান করেন লিটন।

Manual5 Ad Code

দুই বল পর আবু জায়েদ চৌধুরিকে ফেরান।

Manual6 Ad Code

আফ্রিদির শর্ট বল আবু জায়েদের গ্লাভস ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। সঙ্গে ক‍্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি।

Manual4 Ad Code

পরের ওভারেই তাইজুলকে আউট করেন সাজিদ খান।

ফলে ৫৬.২ ওভারে ১৫৭ রানে অলআউট বাংলাদেশ। অর্থাৎ জয় পেতে ২০২ রান করতে হবে পাকিস্তানকে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code