আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীর ইন্তেকালে খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শোক প্রকাশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

লন্ডন ডেস্কঃ 

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম চট্টগ্রামীর ইন্তেকালে গভীর শোক  ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারী মুফতি ছালেহ আহমদ।

Manual8 Ad Code

শোক বার্তায় তারা বলেন, মরহুম আল্লামা নূরুল ইসলাম চট্টগ্রামী রহ. আমৃত্যু ইসলাম ও মুসলিম উম্মাহের কল্যানে কাজ করে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম, মুসলিম উম্মাহ ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রীয় ছিলেন। তাহার ইন্তেকালে আমরা একজন দরদি অভিভাবক কে হারালাম। নেতৃদ্বয় আরো বলেন,শায়খুল হাদীস আল্লামা নুরুল ইসলাম রহ.একজন প্রখ্যাত হাদীস বিশারদ ও মুফাসসিরে কোরআন ছিলেন। কোরআন এর বাণী মানুষের কাছে পৌঁছে দিতে দেশের বিভিন্ন প্রান্তে ও বিশ্বে বিভিন্ন দেশে সফর করতেন। তার ইন্তেকালে যে শূণ্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। দেশ জাতি ও মুসলিম উম্মাহ তার সকল অবদান  শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code