সুবর্ণ জয়ন্তীতে শায়েস্তাগঞ্জ থিয়েটারের শিল্পের আলোয় বঙ্গবন্ধু ও বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শায়েস্তাগঞ্জ থিয়েটারের “শিল্পের আলোয় বংগবন্ধু ও বাংলাদেশ ” শিরোনামে আলোচনা সভা ও বিজয় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ ডিসেম্বর)  সন্ধায় আলোচনা সভায় শায়েস্তাগঞ্জ থিয়েটারের  দল প্রধান মোহাম্মদ জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে ও সদস্য  বাবুল মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান,  বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার মো. শফিকুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাবেক  জেলা জজ রনধীর  পাল চৌধুরী, ইসলামি একাডেমির প্রধান শিক্ষক মো.  নুরুল হক,  জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফরিদ হাসান, মো. আবুল কালাম, সহকারী শিক্ষক মো.  মুহিবুর রহমান প্রমুখ।

Manual3 Ad Code

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অলিপুর শিল্পাঞ্চল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম তাজুল, আব্দুল মোতালিব ফরিদ,  মো. বাচ্চু মিয়া, তাজউদ্দীন ফয়সল, মো. মোতাব্বির হোসেন।

উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন নিত্য গোপাল শর্মা, কাঙালিনী রিমা, তাপস পাল অসিম,  মোহাম্মদ নেওয়াজ মোর্শেদ, সৈয়দ হাবিবুর রহমান ডিউক।

Manual6 Ad Code

নৃত্য পরিবেশন করেন শায়েস্তাগঞ্জ থিয়েটারের এক একদল নৃত্য শিল্পীরা, এছাড়াও পুথিপাঠ করেন মো. জালাল উদ্দিন রুমি।

Manual1 Ad Code

শায়েস্তাগঞ্জ থিয়েটারের অনুষ্টানে সিলেট বিভাগের সেরা শুদ্ধাচার পদকে ভুষিত হওয়ায় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলামকে সংবর্ধিত করা হয়, পাশাপাশি  বীর মুক্তিযোদ্ধা , ও লন্ডন প্রবাসী আব্দুস সালাম সবুজকে ও সংবর্ধনা দেয়া হয়েছে।

Manual2 Ad Code

ব্যতিক্রমধর্মী নানা আয়োজনে শায়েস্তাগঞ্জ থিয়েটারের  মনমুগ্ধকর পরিবেশনায়  শ্রোতাদের মন কেড়ে নেয়,  সন্ধ্যা থেকে শুরু হয়ে অনুষ্ঠান রাত ১২ টায় সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code