‘নারী-পুরুষে সমতার জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual6 Ad Code

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন করে নারী-পুরুষে সমতা আসবে এমনটা নয়। এর জন্য সামাজিক সচেতনতা প্রয়োজন। এ নিয়ে সবাইকে কাজ করতে হবে।

Manual4 Ad Code

বুধবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নারী নির্যাতন বন্ধে অনেক আইন করা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, নারী-শিশু নির্যাতন দমন আইন, আইনগত সহায়তা প্রদান আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করা হয়েছে। এসব আইন করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য। আইন থাকলেও সামাজিক সমতা না আনলে তা বাস্তবায়ন করা যাবে না বলেও জানান তিনি।

আনিসুল হক বলেন, বঙ্গবন্ধু নারীদেরকে তার যথাস্থানে বসানোর চেষ্টা করেছিলেন। তারই কন্যা শেখ হাসিনা নারীদের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। ফলে নারীরা এগিয়ে যাচ্ছে।

Manual8 Ad Code

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code