প্রাক্তন স্ত্রী কিরণের সিনেমার প্রযোজক আমির খান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ গত বছর বলিউড সুপারস্টার আমির খান ও নির্মাতা কিরণ রাও তাদের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। কিন্তু বিবাহ বিচ্ছেদও নষ্ট করতে পারেনি তাদের অটুট বন্ধুত্ব। বলিউড সূত্রে খবর, দ্বিতীয়বারের মতো ক্যামেরার পেছনে পরিচালকের আসনে বসতে চলেছেন কিরণ রাও। চিত্রনাট্য ও কিরণের। আর এই সিনেমা প্রযোজনা করছেন আমির খান।

Manual7 Ad Code

আমির-কিরণের এক ঘনিষ্ঠজন ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‌‘ছবির চিত্রনাট্য করেছেন কিরণ নিজেই। বেশ কিছুদিন আগে এটি আমিরকে শোনান। গল্পটা মনে ধরে অভিনেতার। তখনই ছবিটি প্রযোজনা করতে রাজি হয়ে যান আমির।’

২০১০ সালে কিরণ পরিচালনা করেছিলেন ‘ধোবি ঘাট’ ছবি। যার প্রযোজকও ছিলেন আমির। সিনেমাটি সমালোচকদের বেশ প্রশংসা পান। এরপর কিরণকে আর পরিচালনায় পাওয়া যায়নি। একদশক পর তিনি আবারও ক্যামেরার পেছনে ফিরছেন। আর এতে সঙ্গী হিসেবে পাচ্ছেন সাবেক স্বামীকে।

Manual8 Ad Code

জানা গেছে, কিরণের নতুন সিনেমা ‘ধোবি ঘাট’ এর মতো নয়। ড্রামা-কমেডি ঘরানার গল্প নিয়ে এটি তৈরি হচ্ছে। এর সংগীতায়োজের দায়িত্বে রয়েছেন রাম সম্পত এবং গীতিকারের ভূমিকায় অমিতাভ ভট্টাচার্য। তবে সিনেমাটিতে কে কে অভিনয় করবেন তা এখনো খোলাসা করা হয়নি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code