ওমিক্রনের মাধ্যমে মহামারি শেষ হওয়ার সম্ভাবনা নেই: রুশ বিশেষজ্ঞ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ বিশ্বে অধিকাংশ মানুষের শরীরে ইমিউন বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত করোনা মহামারি অব্যাহত থাকবে।

রাশিয়ার গামালিয়া সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট এর ইপিডেমোয়োলজি এন্ড মাইক্রোবায়োলজি’র আলেকজান্ডার গিন্সবার্গ রশিয়ার ২৪ টিভি চ্যানেলকে এ কথা বলেন।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, আমার ধারণা, প্রত্যেকে এই ওমিক্রনে আক্রান্ত হবে। দুর্ভাগ্যবশত এই মহামারি অবসানের আমি কোনো বৈজ্ঞানিক কারণ দেখছি না। এটি শেষ হতে অনেক সময় লাগবে। বিশ্বের অধিকাংশ লোকের যতোদিন না হার্ড ইমিউনিটি তৈরি হবে, ততোদিন মহামারি অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

গিন্সবার্গ সবাইকে দ্রুত টিকা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন। দক্ষিণ আফ্রিকায় প্রথম দেখা দেওয়া করোনার ওমিক্রন ধরন পুরো বিশ্বে খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রাশিয়ায় মোট এক হাজার ৬৮২ জন ওক্রিমন রোগী শনাক্ত হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code