আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণে নিহত ৭

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে শনিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। খবর এএফপি ও রয়টার্সের।
নিহতের বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন হেরাতের প্রাদেশিক হাসপাতালের প্রধান আরিফ জালালি। অপরদিকে রয়টার্সকে বিস্ফোরণে আহতের বিষয়ে জানিয়েছেন মাওলায়ী আনসারি নামের ক্ষমতাসীন তালেবানের এক কমান্ডার।

এ নিয়ে হেরাতের গোয়েন্দা কার্যালয়ের মুখপাত্র সাবিত হারউই জানান, প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে, ওই মিনিবাসের জ্বালানির ট্যাংকে বোমাটি লাগানো ছিল। তবে এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

আফগানিস্তানে তালেবানের আগ্রাসনের মুখে গত আগস্টে পশ্চিমা সমর্থিত সরকারের অবসান হয়। ক্ষমতায় আসে তালেবান সরকার। এরপর দেশটিতে নিরাপত্তা ব্যবস্থায় স্থিতিশীলতা আসতে দেখা গেছে। তবে এর মধ্যেও প্রতি সপ্তাহেই দেশটির কোনো না কোনো প্রান্তে হামলার ঘটনা ঘটেছে। কিছু হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা—আইএসকেপি।

Manual2 Ad Code

Manual8 Ad Code

আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসকেপির বিরুদ্ধে। শনিবারের হামলার ঘটনা ঘটেছে একটি বাস টার্মিনালের কাছেই। টার্মিনাল এলাকাটি শিয়া হাজারা অধ্যুষিত বলে জানা গেছে।

Manual8 Ad Code

এদিকে নিরাপত্তা ইস্যুর পাশাপাশি আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই তীব্র আর্থিক সংকট চলছে। দেশটিতে স্থগিত করা হয়েছে পশ্চিমা সহায়তা। এমনকি আফগানিস্তানের সম্পদের একটি অংশ আটকা পড়ে আছে বিদেশে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code