আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা ইতালি শাখার আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ইতালি প্রতিনিধিঃ

একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং নতুন বছরের ক্যালেন্ডার ও বাচ্চাদের আরবি শিক্ষার বই বিতরণ করেছে জালালাবাদ এসোসিয়েশন ভেরোনা ইতালি শাখা।

Manual7 Ad Code

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাফিজ শেখ মোঃ কামরুল রশিদ,স্থানীয় একটি রেস্টুরেন্টে এসোসিয়েশনের সভাপতি জনাব রায়হান আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল ইসলাম (আলমগীর) ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মোঃ শেখ কামরুল রশিদ এর যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

 

 

অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেরোনার প্রবীণ মুরব্বি  আবুল খায়ের, আবুল আজিজ, বদিউল আলম,জনাব মাহবুব আলম,  আবিদ রাসেল,জনাব শরীফ উদ্দিন ,জসিম উদ্দিন, এনাম উদ্দিন, ও আবুল কালাম।

Manual4 Ad Code

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ কবির, সহ কোষাধ্যক্ষ ফরহাদ আহমেদ, দপ্তর সম্পাদক রিপন মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার আলম, ক্রীড়া সম্পাদক, রুহুল আমিন, আইন বিষয়ক সম্পাদক নাহিদ হোসেন, কার্যনির্বাহী সদস্য এমডি আব্দুস সাত্তার, এমডি সুমন খান, মোহাম্মদ হারুন মিয়া প্রমুখ।আলোচনা সভা শেষে শহীদ মিনারে শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ ও ২০২২ সালের নতুন ক্যালেন্ডার এবং বাচ্চাদের আরবি শিক্ষার বই বিতরণ করা হয়। পরিশেষে মুনাজাত এর মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code