যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ ( লন্ডন অফিস)  : যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের উদ্দ্যেগে বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

রোববার (২৭ মার্চ) স্থানীয় সময় দুপুরে লন্ডনরোডস্থ শেফিল্ডের ১৭ অ্যাসলাইন রোডস্থ ইউ-মিক্স সেন্টার লোফিল্ড পার্ক কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম মোহিদ আলী মিঠুর সভাপতিত্বে এবং যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শেফিল্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খলকু মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফিল্ডের লর্ড মেয়র  কাউন্সিলর গাইল স্মিথ।

সভাপতির বক্তব্যে এম মোহিদ আলী মিঠু বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্থানিদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে।
আমাদের মহান মুক্তিযুদ্ধ এ দেশের আপামর জীবনকে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করেছেন।
পৃথিবীর ইতিহাসে এত ত্যাগ, এত মর্মস্পর্শী হৃদয়বিদারক ঘটনা খুব কমই ঘটেছে। লব্ধ অভিজ্ঞতা সত্ত্বেও এত বছর পরে আমরা দেশের ইতিহাসে তার সঠিক প্রয়োগ করতে পারিনি। বিএনপি, জামায়াত সরকার দেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করার জন্য নানা রকম পাইতারা করেছে। তাদের সরকারের আমলে ছেলে মেয়েদের মুক্তিযুদ্ধ সম্পর্ক্য ভ‚ল শিক্ষা দেওয়া হতো যে কারণে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারিনি দেশের সঠিক ইতিহাস। সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত দেশ ও সমাজ গড়ে তুলতে আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো অভিশাপ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তি পায়, তার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সার্বিক ভাবে চেষ্টা করছে আগামী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধে সঠিক ইতিহাস পৌছে দেবার জন্য। শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিক্ষা- প্রযুক্তির প্রসার, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে সকল অঙ্গনে। এ ধরনের উন্নয়ন কেবল আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন, হামিদুর রহমান লেমন ও নীলা পাল।    বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code