রোববার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

আগামী রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট : বিআরটিএ সিলেট অফিসের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ এনে তাদের প্রত্যাহারের দাবিতে সিলেটে রোববার থেকে এ কর্মবিরতি পালন করবেন পরিবহন শ্রমিকরা।

Manual5 Ad Code

বিষয়টি বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন।

Manual1 Ad Code

তিনি জানান, বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ’র এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য, বিআরটিএ সিলেটের কর্মকর্তা (এডি) সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সীমাহীন দুর্নীতি করছেন। সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে পাওয়া না গেলেও ঘুষের মাধ্যমে এই দুই কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ করে থাকেন। ঘুষের জন্য তারা পরিবহন শ্রমিকদের নানা হয়রানি করে থাকেন। বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানানো হলেও পরিবহন শ্রমিকদের সেই পূরণ করা হয়নি। তাই বাধ্য হয় তারা সিলেটে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন।

Manual6 Ad Code

সভায় বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বিআরটিএ সিলেটের দুর্নীতিবাজ কর্মকর্তা এডি সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ারকে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে রোববার সকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন কর্মবিরতি পালন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code