ওমরাহ করতে ঢাকা ছেড়েছেন নায়ক রুবেল

লেখক:
প্রকাশ: ৪ years ago
ওমরাহ করতে ঢাকা ছেড়েছেন নায়ক রুবেল

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল।

গত শুক্রবার (১৫ এপ্রিল) পবিত্র ওমরাহ পালনে ঢাকা থেকে সৌদি আরবে গেছেন তিনি।

Manual8 Ad Code

রুবেলের ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক মোরশেদ খান হিমেল গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করে বলেন, ‘গত পরশু রুবেল ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যাওয়ার আগে দোয়া চেয়েছেন। সেখান পৌঁছে ছবিও পাঠিয়েছেন। তিনি যাতে সুস্থ শরীরে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সেই কামনা করছি।’

Manual7 Ad Code

ওমরাহ শেষে সপ্তাহখানেক পর দেশে ফেরার কথা রয়েছে রুবেলের।

Manual7 Ad Code

প্রসঙ্গত, এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহসভাপতি পদে ১৯১ ভোট পেয়ে জয়ী হন রুবেল। তবে ফলাফলের পর সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে জায়েদ-নিপুণের দ্বন্দ্বে বিরক্ত হয়ে যান তিনি। চিত্রনায়ক রিয়াজকে নিজের চেয়ার ছেড়ে দিতে চান। যদিও তিনি পদত্যাগপত্র জমা দেননি। তার আগেই কার্যনির্বাহী সদস্য পদে জয়ী নায়িকা রোজিনার পদে বসেছেন রিয়াজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code