নিউমার্কেট এলাকায় আবারো উত্তেজনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

নিউ মার্কেট এলাকার বিভিন্ন মার্কেটে দোকান খুলতে শুরু করার পর আবারো উত্তেজনা তৈরি হয়েছে। বিকাল ৫টার দিকে মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল ছোঁড়ার ঘটনা ঘটেছে। এ কারণে মিরপুর রোডে আবার যান চলাচল বন্ধ করে দেয়া হয়। দুই পক্ষই মুখোমুখি অবস্থানে রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কিছু দোকান খুলতে শুরু করায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা সড়কে অবস্থান নিলে দোকান কর্মচারিরাও পাল্টা অবস্থান নেন। কিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর পুলিশ দুই পক্ষকেই হটিয়ে দিয়েছে।

Manual3 Ad Code

সন্ধ্যার পর আলোচনায় বসার আশ্বাসের পর পরিস্থিতি কিছু শান্ত হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code