

স্টাফ রিপোর্ট :: ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ার নিউইয়রক ষ্টেটের হেলথ ডিপারম্যানট কর্তৃক লিড এফ আই হিসেবে যোগ্যতা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন যাবৎ সুনামের সাথে এবং হেলথ ডিপারটমেন্ট এর আইন কানুন মেনে বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য আমেরিকানদের হোমকেয়ার সেবা দিয়ে আসছে। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং সিইও কমিউনিটির সুপরিচিত মুখ আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি এবং আমেরিকার মুল ধারার রাজনীতির প্রতিকৃত গিয়াস আহমেদ এবং সভাপতি হিসেবে স্ত্রী নুসরাত আহমেদ নীপা দায়িত্ব পালন করছেন। ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের কর্পোরেট অফিস জ্যাকসন হাইটসে থাকলেও এই প্রতিষ্ঠানের শাখা অফিস Buffalo, Albani, Bronx, Ozonpark, Jamaica, Long Island এবং Manhattan অবস্থিত। এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা এবং দ্রুত হোম কেয়ার সার্ভিস প্রদানের জন্য কমিউনিটিতে সুনাম অর্জন করেছে এবং সফল প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে।
এখানে উল্লেখ্য যে গত বছর লিড এফ আই (FI) এর Departmrnt of Health এপলিকেশন নিয়েছিল সকল হোম কেয়ার এজেন্সীর কাছ থেকে। প্রায় ৪০০ হোমকেযার এজেন্সীর মধ্য ষ্টেট মাত্র ৬৫ এজেন্সীকে প্রাথমিক ভাবে বাচাই করেছিল। এর ফলে হোম কেয়ার এজেন্সীর কাছ থেকে প্রতিবাদের ঝড় উঠে। অনেক আলোচনার পর গত সপ্তাহে সিনেটে আইন পাশ করা হয় যে গত ১/১/২০২০ থেকে ১/৩/২০২০ এর মধ্যে যে সমস্ত হোম কেয়ার এজেন্সীতে ২০০ ক্লাইন্ট ছিল তাদেরকে লিড এফ আই ( Lead FI) দেয়া হবে। এর ফলে আরো বেশ কিছু হোম কেয়ার এজেন্সী লিড এফ আই হিসেবে অর্ন্তভুক্ত হবে। যাদের মধ্যে বাংলাদেশী মালিকাধীন গিয়াস আহমেদের Immigrant Elder Homecare LLC অন্যতম। এই ব্যাপারে বিস্তারিত জানবার জন্য ৯১৭-৭৪৪-৭৩০৮ , ৭১৮-৪৫৭-০৮১৩ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে। গিয়াস আহমেদের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন,” দীর্ঘ দিন যাবত আমরা আলবানীতে লবিং করে আসছি । যাতে হোম কেয়ারের সেবার উন্নয়ন এবং সেবার মুল্য বৃদ্ধি করা হয়। আশাকরি আমাদের পরিশ্রম সফল হবে। তিনি এজন্য নিউ ইয়র্ক ষ্টেটের গভর্নর, সিনেট এবং এসেম্বলির মেম্বারদের ধন্যবাদ জানান।”