নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: নাইজেরিয়ায় একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন মারা গেছেন। এতে আহত হন আরও ৭ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরে গির্জায় অনুষ্ঠান চলাকালে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। তাৎক্ষণিকভাবে রিভার রাজ্য পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শনিবার ভোরে গির্জায় খাবার নিতে আসেন শতাধিক মানুষ। একটি গেট ভেঙে যায়। প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, কিছু লোক সেখানে আগে থেকেই ছিলেন। কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code