আমরা ইউক্রেনকে ইতিবাচক বার্তা দেবো: ন্যাটো মহাসচিব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের চাপ দিয়ে আসছে মিত্র ইউক্রেন। যেভাবেই হোক ন্যাটোয় অর্ন্তভুক্ত হওয়া চায় দেশটির। এ অবস্থায় মঙ্গলবার (১১ জুলাই) জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ‘সামরিক জোটের সদস্যরা শীর্ষ সম্মেলনে ন্যাটো থেকে ইউক্রেনের জন্য জোরালো ও ইতিবাচক বার্তা দেবে।’

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে জড়ো হচ্ছেন নেতারা। মঙ্গলবার (১১ জুলাই) শুরু হচ্ছে দুই দিনের সম্মেলন। এবারের সম্মেলন বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধসহ বেশ কিছু ইস্যু গুরুত্বপাবে।

Manual5 Ad Code

সকালে ভিলনিয়াসে জেনস স্টলটেনবার্গ বলেছেন, ২০০৮ সাল থেকে জোটে আসতে চেষ্টা করছে দেশটি। তারা অনেক দূর এগিয়েছে। ইউক্রেন কোনও একসময় অন্তর্ভুক্ত হবে বলে প্রাথমিক ইঙ্গিত দিয়েছিল ন্যাটো। এখন ইউক্রেন ন্যাটোর অনেক কাছাকাছি। আমি মনে করি সিদ্ধান্ত প্রতিফলনের সময় এসেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code