

ডেস্ক নিউজ, ঢাকা: আজকাল ভুড়িসহ পেট, ফোলা গাল, বাড়তি ওজনে কেউ থাকতে চাই না। শরীর ও সুস্থতা নিয়ে যাদের কিছুটা সামথ্য ও সচেতনতা রয়েছে তারাই ফিট থাকতে চেষ্টা করেন। অনেকেই নিজের মতো করে ব্যায়াম করেন। কেউ কেউ আবার জিমেও যান। যারা নতুন করে জিমে যাওয়ার চিন্তা করছেন, আগেই কিছু বিষয় জেনে নিন। বিশেষজ্ঞরা বলেন, ওজন কমানোর জন্য মন দিয়ে ডায়েট, শরীরচর্চা করতে হবে ঠিকই কিন্তু তাই বলে প্রথম থেকেও অতিরিক্ত ওজন তোলা, খুব বেশি ডাম্বেল এক্সারসাইজ কিংবা প্রায় কিছুই না খেয়ে থাকা এগুলো কিন্তু একদম ঠিক নয়।
জিমে গিয়ে প্রথমে ক’দিন ফ্রি হ্যান্ড, স্ট্রেচিং এসব বেশি করে করুন। ধীরে ধীরে ওয়েট ট্রেনিং ট্রেনারের পরামর্শ নিয়ে ওজন তুলতে হবে। ওয়েট লিফটিংয়ের বেশ কয়েকটি ধাপ রয়েছে। নিয়ম না মেয়ে ওয়েট তুললে পেশির ক্ষতি হয়।