যুক্তরাজ্যভিত্তিক কিউএস বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ২০২৩ প্রকাশ, তালিকায় বুয়েট ও ঢাবি

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

বিশ্বসেরা অন্তত এক হাজারের বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান ধরে রেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

Manual2 Ad Code

বুধবার যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) তাদের ওয়েবসাইটে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং ২০২৩ প্রকাশ করেছে। ওই তালিকায় গতবছরের মতো এ বছরও বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় ৮০১ থেকে এক হাজারের মধ্যে স্থান করে নিয়েছে। এ ছাড়া ১০০১ থেকে ১২০০ এর মধ্যে বাংলাদেশের বেসরকারি ব্রাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আছে।

সংস্থাটি প্রতিবছর বিশ্বসেরা ১ হাজার ৪০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে থাকে। তবে কিউএস তাদের তালিকায় ৫০০ এর পরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান সুনির্দিষ্ট করে উল্লেখ করে না।

Manual1 Ad Code

সংস্থাটি একাডেমিক খ্যাতি, চাকরির বাজারে সুনাম, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি, আন্তর্জাতিক শিক্ষক অনুপাত ও আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত প্রভৃতি সূচকের ভিত্তিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং করে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code