তুলার আমদানিতে সতর্ক বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

বিশেষ প্রতিবেদন: চীনের তুলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শিনজিয়াং প্রদেশে শিশুশ্রম ও শ্রম আইন লঙ্ঘন করে তুলা চাষের অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, মার্কিন মানবাধিকার ও শ্রম আইনে অনুমোদন নেই এমন প্রক্রিয়ায় তুলা উৎপাদন করায় উৎপাদিত সেই পণ্য নিষিদ্ধ করেছে দেশটি। যেসব দেশ ও সংস্থা চীনের শিনজিয়াং অঞ্চল থেকে পণ্য আমদানি করবে এবং যুক্তরাষ্ট্রে রফতানি করবে তাদের পণ্যগুলো বাধ্যতামূলক শ্রম দিয়ে তৈরি করা হয়নি বলে নিশ্চিত করতে হবে। জিনজিয়াং প্রদেশের ফেবরিক শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপে তার মিত্র দেশগুলোতেও রফতানি করা যাবে না। ফলে বলা যায়, চীনের জিনজিয়াংয়ের তুলা বাংলাদেশ কোনোভাবেই ব্যবহার করতে পারবে না। নিষেধাজ্ঞাটি জিনজিয়াংয়ের সব পণ্যে আরোপ করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে মূল শঙ্কার কারণ তৈরি পোশাক শিল্পে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যখন করোনা ও বৈশ্বিক মূল্যস্ফীতি মোকাবিলা করে দাঁড়ানোর চেষ্টা করছে তখন এই নিষেধাজ্ঞা এলো। কারণ, এই মুহূর্তে বাংলাদেশের পোশাক শিল্প খাত কাঁচামালের জন্য চীনের ওই প্রদেশটির ওপর অনেকাংশেই নির্ভরশীল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিজিএমইএ জানিয়েছে। বলা হয়েছে, চীন থেকে তুলা আমদানির সময় জিনজিয়াংয়ের তুলা না পাঠানোর নিশ্চয়তা নিচ্ছে বাংলাদেশ। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে জিনজিয়াংয়ের তুলা ও ফেবরিকস শনাক্তকরণের যন্ত্র আমদানি করার বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code