যে কারণে এমন বেশভূষায় এফডিসিতে সাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: মাঠের সবুজ গালিচা পেরিয়ে গ্যালারিতে আছড়ে পড়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওভার বাউন্ডারি। বলের ঘূর্ণিতে ছত্রভঙ্গ হয় উইকেট। এ তারকাকে ব্যাট আর বল হাতেই বেশি দেখা যায়। আর স্থানটা হয়ে থাকে স্টেডিয়াম। তবে দেশের এক নম্বর তারকাকে এখন পাওয়া যাচ্ছে লাইট-ক্যামেরার বিএফডিসিতে। হাতে নেই বল কিংবা ব্যাট। বরং ক্রিকেটীয় বেশভূষা ঝেরে ফেলে পরলেন অদ্ভুত এক যুবকের পোশাক। যেখানে মাথাভর্তি ঝাঁকড়া চুল, নাকের নিচে চিরল গোঁফ আর আস্তিন গোটানো শার্ট! দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। বিজ্ঞাপনের শুটিং করতেই তার এফডিসিতে আসা। অংশ নিয়েছেন এক মোবাইল ফোন অপারেটরের শুটিংয়ে। যার শুভেচ্ছাদূতও তিনি। তাদের অ্যাপেরই বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code