লাটভিয়ায় গ্যাস সরবরাহ স্থগিতের ঘোষণা রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপের দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ স্থগিতের ঘোষণা দিয়েছে রাশিয়া। শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রমের তরফে এই ঘোষণা দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
গ্যাজপ্রম বলছে, গ্যাস উত্তোলনের শর্ত লঙ্ঘনের কারণে প্রতিবেশী দেশটিকে গ্যাস সরবরাহ স্থগিত করে দিয়েছে তারা। একদিন আগেই লাটভিয়ার জ্বালানি প্রতিষ্ঠান লাটভিজাস গেজ জানায়, রাশিয়া থেকে তারা গ্যাস কিনছে। তবে গ্যাজপ্রমের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে রুশ মুদ্রা রুবলের বদলে ইউরোতে অর্থ পরিশোধ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code