বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলা, পুলিশসহ নিহত ২০

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে বন্দুকধারীদের হামলায় ১৯ জন পুলিশ সদস্যসহ ২০ জন নিহত হয়েছেন। নিহত অপরজন সাধারণ নাগরিক। রোববার দেশটির উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা ইনাটাতে এ হামলার ঘটনা ঘটে।

Manual1 Ad Code

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিমে কোন রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ইনাটাতে সোনার খনির কাছে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটেছে। এটি একটি বর্বরোচিত হামলা। পুলিশ তাদের অবস্থান ধরে রেখেছে। ঘটনাস্থল থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ২০ জন নিহতের খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। খবর আল-জাজিরার।

Manual8 Ad Code

২০১৫ সালে বুরকিনা ফাসোতে সংঘাত ছড়িয়ে পড়ে। তারপর থেকে সশস্ত্র বাহিনীর ওপর যে হামলা হয়েছে তার মধ্যে এটি অনেক ভয়াবহ হামলা ছিল। নাইজার ও মালিতে এক ভয়াবহ হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার দুইদিন পরই এ হামলার খবর এলো।

সম্প্রতি সীমান্ত এলাকায় আল-কায়দা ও আইএসের হামলা তীব্রতর হয়েছে। যদিও ওই এলাকায় হাজার হাজার জাতিসংঘকর্মী আঞ্চলিক ও পশ্চিমা সৈন্যের উপস্থিতি রয়েছে। দেশটির সরকার বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার চেষ্টা করছে বলে জানা গেছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code