ক্রিমিয়ায় ইসলামপন্থি সেল গুঁড়িয়ে দেওয়ার দাবি রাশিয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: অধিকৃত ক্রিমিয়ায় নিষিদ্ধ ঘোষিত একটি ইসলামপন্থি গোষ্ঠীর সেল গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে রাশিয়া। বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে এমন দাবি করেছেন অঞ্চলটির শীর্ষ কর্মকর্তা সের্গেই আকসিওনভ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। সের্গেই আকসিওনভ বলেন, ক্রিমিয়ায় ছয় সদস্যের একটি সন্ত্রাসী সেল গুঁড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা (এফএসবি)। এই সন্ত্রাসীদের সবাই নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাওহিদের সদস্য। মঙ্গলবার ক্রিমিয়ায় রুশ সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের একদিনের মাথায় এমন দাবি করলেন তিনি। স্যাটেলাইট ইমেজ বলছে, ওই হামলায় রাশিয়ার আটটি যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code