যোগ দিলেন সরকারি তিন ব্যাংকে নতুন এমডি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন মো. আফজাল করিম। রবিবার (২৮ আগস্ট) তিনি যোগদান করেছেন বলে ব্যাংকটির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. তানজিমুল ইসলাম নিশ্চিত করেছেন। যোগদানের আগে তিনি ব্যাংক ভবনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। গত ১৪ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মো. আফজাল করিমকে সোনালী ব্যাংকে সিইও অ্যান্ড এমডি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেয়। সোনালী ব্যাংকে নিয়োগের আগে তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code