সরল স্বীকারোক্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: দীর্ঘ চার বছর পর আসা ফুটবল উন্মাদনার শেষ দিন আজ। রবিবার (১৮ নভেম্বর) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে বহুল আলোচিত ফিফা বিশ্বকাপ ২০২২-এর। কাতারে অনুষ্ঠিত এই আসর অনেক কিছুতেই ছাড়িয়ে গেছে অতীতের ইতিহাস। সবশেষে আরও একটি ইতিহাসের দ্বারপ্রান্তে বিশ্ববাসী। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচে কে হবে চ্যাম্পিয়ন? প্রায় সমস্ত অর্জন নিজের করে নেওয়া লিওনেল মেসির জাদুকরী ফুটবল পূর্ণতা পাবে নাকি কিলিয়ান এমবাপ্পের তারুণ্যে ফের বিশ্বকাপের উল্লাস করবে ফরাসীরা? উত্তরের অপেক্ষায় গোটা পৃথিবীর ফুটবলপ্রেমীরা।

Manual5 Ad Code

ঢাকাই শোবিজেও বিশ্বকাপ ফাইনাল ঘিরে বিরাজ করছে টানটান উত্তেজনা। সোশ্যাল মিডিয়া থেকে ব্যক্তিগত আড্ডা, সবখানেই আলোচনার বিষয় মেসি-এমবাপ্পে দ্বৈরথ। আকাঙ্ক্ষিত এই ফাইনাল ম্যাচ নিয়ে শোবিজের ফারিয়ারা কী ভাবছেন, সেটা জানার চেষ্টা করেছে বাংলা ট্রিবিউন।

Manual4 Ad Code

খেলা নিয়ে খুব একটা উত্তেজিত বা উচ্ছ্বসিত নন শবনম ফারিয়া। নিজের পছন্দের কোনও দলও নেই। এসব কথা আগেই জানিয়েছেন। তবুও ফাইনালের জন্য বিশেষ ভাবনা তো থাকতেই পারে; জয়-পরাজয়ের অনুমান করতেই পারেন।

Manual6 Ad Code

এক্ষেত্রে স্রোতে গা ভাসালেন শবনম ফারিয়া। অধিকাংশের মতো লিওনেস মেসির জন্য জানালেন শুভকামনা। বললেন, ‘প্রেডিকশন তো জানি না। কিন্তু মেসির মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের হাতে বিশ্বকাপ তো সবাই দেখতে চায়। তা সে যেই দেশের সমর্থকই হোক। আমিও সেরকমই একজন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code