মার্চের মাঝামাঝি থেকে আদানীর বিদ্যুৎ পাবে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন আদানীর বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসবে আগামী মার্চ মাস থেকে। বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ভারত হতে ডেডিকেটেড সঞ্চালনলাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামাঝি সময় হতে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।

Manual4 Ad Code

মঙ্গলবার (৩ জানুয়ারি) আদানী পাওয়ার লিমিটেড, ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন ১৬০০ (৮০০ মেগাওয়াট করে ২ ইউনিট) মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় অন্যান্যদের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code