কুলাউড়া’র মেয়ে খাদিজা মেহজাবিন জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগীতায় দ্বিতীয়।

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

অনিক রহমানঃ- নাশিদ শিল্পী খাদিজা মেহজাবিন জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২০২০-২১ বছরে সারাদেশ থেকে বাছাইকৃত মেধাবী শিশুদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্বেরাত প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে রৌপ্য পুরস্কারে মনোনীত হয়েছে খাদিজা।

Manual4 Ad Code

সে কুলাউড়া দারুছুন্নাহ মডেল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে। খাদিজার পিতা ভাগমতপুর জামে মসজিদের খতিব হাফিজ ক্বারী মোঃ শফিকুর রহমান ও তার মা মোছাৎ ফাতেমা বেগম একজন গৃহিণী।

প্রসঙ্গত, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেট অঞ্চলে ও মৌলভীবাজারে হামদ/নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্থান অর্জন করে খাদিজা। এছাড়া বিভিন্ন সময়ে মৌলভীবাজার ও সিলেট বিভাগীয় পর্যায়ে হামদ/নাত, ক্বেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code