বাইডেনের বাড়িতে আরও গোপন নথির সন্ধান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের পারিবারিক বাড়িতে আরও গোপন নথি পাওয়া গেছে। সেখানে আরও পাঁচ পৃষ্ঠা গোপন নথি পাওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বাইডেনের আইনজীবী রিচার্ড সাউবের বলেছেন, বৃহস্পতিবার সন্ধান পাওয়া নথিগুলো তাৎক্ষণিকভাবে জাস্টিস ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual5 Ad Code

তিনি আরও বলেছেন, এই নথিগুলো বারাক ওবামার আমলে বাইডেন যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন সেই সময়ের।

বাইডেন কর্তৃক রাষ্ট্রীয় গোপন নথি রক্ষণাবেক্ষণের বিষয়টি তদন্ত করছেন একজন স্পেশাল কাউন্সেল।

Manual8 Ad Code

ব্যক্তিগত কার্যালয় ও বাসা থেকে একাধিক দফায় রাষ্ট্রীয় গোপন নথি উদ্ধারকে বাইডেনের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর বিবেচনা করা হচ্ছে। কারণ এমন সময় এগুলোর সন্ধান পাওয়ার কথা সামনে আসছে যখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন নথি অব্যবস্থাপনার অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code