যুক্তরাজ্যে বেড়েছে মূল্যস্ফীতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি মূল্যস্ফীতি দেখা যায় যুক্তরাজ্যে। দেশটিতে পণ্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সবজির ঘাটতির কারণে গত মাসে যুক্তরাজ্যে প্রত্যাশার চেয়ে মূল্যস্ফীতি বেড়েছে, যা ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ। খবর বিবিসির।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪ শতাংশে। জানুয়ারিতে এই হার ছিল ১০ দশমিক এক শতাংশ। রেস্তোরাঁ ও পাবসে অ্যালকোহলের দাম বেড়ে যাওয়ায় পরিবারগুলোর খরচ আরও বেড়েছে।

Manual6 Ad Code

এই সময়ে পোশাকের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে, বিশেষ করে শিশু ও নারীদের ক্ষেত্রে। তবে জ্বালানি তেলের দাম নিম্নমুখী রয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার যক্তরাজ্যে নতুন করে সুদের হার বাড়ানোর ক্ষেত্রে সিদ্ধান্ত আসতে পারে। তার আগে মূল্যস্ফীতির এমন পরিসংখ্যান সামনে এল।

ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার বাড়াতে অথবা কমাতে বা একই রকম রাখতে পারে। গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানা ধরনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংকটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code