বৃটিশ প্রধানমন্ত্রীর স্ত্রী একদিনেই হারিয়েছেন প্রায় ৪ কোটি পাউন্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

লন্ডন অফিস:
বৃটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি সোমবার একদিনেই হারিয়েছেন প্রায় ৪ কোটি ৯০ লাখ পাউন্ড। ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর একদিনে এটাই তার সর্বোচ্চ লোকসান। এদিন ইনফোসিস লিমিটেডের শেয়াদের দর পতনের ফলে অক্ষতা ওই পরিমাণ অর্থ হারান। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইকোনমিক টাইমস।

Manual7 Ad Code

ইনফোসিস কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা অক্ষতা মূর্তির পিতা নারায়ণ মূর্তি। একে বলা হয় ভারতীয় সফওয়্যারের জায়ান্ট কোম্পানি। এতে অক্ষতার আছে শতকরা ০.৯৪ ভাগ শেয়ার। কোম্পানিটি সোমবার ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান বিষয়ে নেতিবাচক নির্দেশিকা দেয়। এর ফলে এদিন ব্রোকাররা নিম্নমুখী অবস্থান নেন। এর শেয়ারের দাম শতকরা ৯.৪ ভাগ নিয়ে এদিন কোম্পানিটির শেয়ার কেনাবেচা বন্ধ করে দেয়া হয়।
২০২০ সালের মার্চের পর এটাই সর্বোচ্চ দরপতন।
যদিও এই লোকসান সুনাক পরিবারের সম্পদের ভগ্নাংশমাত্র। তবু অক্ষতা মূর্তি এখনও কমপক্ষে ৪৫ কোটি পাউন্ডের মালিক। জীবনধারণের সংকটের মধ্যে সাধারণ বৃটিশ এবং প্রধানমন্ত্রীর পরিবারের মধ্যে কতটা ব্যবধান তা বেশ জোরালোভাবে ফুটিয়ে তোলে এ চিত্র।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code