আমেরিকায় তিন প্রতিষ্ঠানে আসছে বড় ছাঁটাই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্র অফিস: যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। ব্যয় সংকোচন ও কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারেন। বুধবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

Manual7 Ad Code

খবরে বলা হয়েছে, চাকরি ছাঁটাইয়ের ঘোষণা পত্র প্রস্তুত করতে পরিচালকদের অবহিত করা হয়েছে ইতোমধ্যে।

Manual3 Ad Code

বৈশ্বিক বিজ্ঞাপনের বাজার দুর্বল হওয়ার পাশাপাশি ক্রমাগত ব্যয় বাড়ার ফলে কোম্পানিটি গত বছর তার মোট জনশক্তির ১৩ শতাংশের মতো বা ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করে। এ ছাড়া ফেসবুক পরিকল্পনা করছে, কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে এখন নিচের পদে কাজ করতে বলা হবে।

Manual5 Ad Code

গত মার্চে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মালিক কোম্পানি মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছিলেন, সামনে বড় ধরনের ছাঁটাই আসতে যাচ্ছে।

তিনি বলেছিলেন, আগামী এপ্রিলের শেষ দিকে আমাদের টেক গ্রুপ এবং মে’র শেষের দিকে ব্যবসায়িক গ্রুপগুলোর পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারব বলে আশা করছি। এ কাজ সম্পন্ন করতে বছরের শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code