ব্রিটিশ-বাংলাদেশ চেম্বারের ডিজি থেকে নুরুজ্জামানকে অব্যাহতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস :

Manual3 Ad Code

ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) ডাইরেক্টর জেনারেল (ডিজি) পদ থেকে এএইচএম নুরুজ্জামানকে ‘অনির্দিষ্টকালের জন্য অব্যহতি দেয়া’ হয়েছে।
১৬ মে মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংগঠনের বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এছাড়া এএইচএম নুরুজ্জমানের বিরুদ্ধে উঠা ৪টি অভিযোগ তদন্তে একটি কমিটিও গঠন করেছে বিবিসিসিআই।
বোর্ড সভায় তাৎক্ষণিকভাবে দেওয়ান মাহাদিকে নতুন ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব দেয়া হয়।

Manual7 Ad Code

ডাইরেক্টর দেওয়ান মাহাদি এর আগে ডেপুটি ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বোর্ডের এসব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

বোর্ড সভায় ডিজি পদ থেকে সাময়িকভাবে অব্যহতি প্রদান ও নতুন একজন ডাইরেক্টর জেনারেল নিযুক্তি দেয়ার বিষয়টি লিখিতভাবে এএইচএম নুরুজ্জামানকে অবহিত করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ডাইরেক্টর মুসলেহ আহমদ গত বছরের ২০ নভেম্বর বিবিসিসিআই–এর প্রেসিডেন্টকে লেখা এক ই-মেইলে অভিযোগ করেন, বিবিসিসিআই–এর অফিসিয়াল ইমেইল থেকে তাঁর বিরুদ্ধে নানা কুৎসা রটানো হয়েছে। এর মাধ্যমে ডাইরেক্টরদের ব্যক্তিগত ই-মেইল ঠিকানাও উন্মুক্ত করে দেয়া হয়েছে।

Manual8 Ad Code

সংগঠনের অফিসিয়াল ইমেইল ব্যবহার করে এমন কাজ কীভাবে ঘটলো এবং এর পেছনে কে জড়িত সেটি তদন্তের অনুরোধ জানান তিনি। প্রাথমিকভাবে ডাইরেক্টর জেনারেল যেহেতু বিবিসিসিআই–এর কাজের জন্য দায়িত্বশীল, তাই ওই ঘটনায় সুনির্দিষ্টভাবে ডিজি’র ভূমিকা তদন্তের অনুরোধ জানান তিনি। একই সঙ্গে ডিজি নুরুজ্জামান ডাইরেক্টর ফি যথাযথভাবে পরিশোধ করেছেন কি–না তার প্রমাণ বার্ডে উপস্থাপন করতে বলেন। তিনি আরও অভিযোগ করেন, “বোর্ডে কোনো আলোচনা ছাড়াই ডিজি নুরুজ্জমান একজন ডাইরেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আবেদনকারীর ফি ৫ হাজার পাউন্ড, যা অফেরতযোগ্য। ডাইরেক্টরশিপের আবেদন ফি ‘অফেরতযোগ্য’ কথাটি বিবিসিসিআই—এর সংবিধানের লঙ্ঘন। কি উদ্দেশ্যে তিনি ডাইরেক্টর ফি ‘অফেরতযোগ্য’ উল্লেখ করলেন এবং বোর্ডের অনুমিত ছাড়া সার্কুলার প্রকাশ করে সংবিধান বহির্ভূত কাজ করলেন – তা তদন্তের অনুরোধ” জানান। এছাড়া, “যে কোম্পানির ডাইরেক্টর দাবি করে নুরুজ্জামান বিবিসিসিআই–এ সদস্যপদ নিয়েছেন সেটি একটি ‘ডরমেন্ট (অকার্যকর) কোম্পানি’ দাবি করে তাঁর সদস্যপদের বৈধতা যাচাইয়েরও আবেদন” জানান মুসলেহ আহমদ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code