আফগানিস্তান সীমান্তে ৬ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৬ বিদ্রোহীকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। ট্যাঙ্ক এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার ভোরে অভিযান দুটি চালানো হয়।

Manual1 Ad Code

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। নিরাপত্তা বাহিনী গোপন আস্তানা থেকে অস্ত্র ও গোলাবারুদও জব্দ করেছে। এলাকায় এখনও ক্লিয়ারেন্স অপারেশন চলছে।

Manual3 Ad Code

সামরিক বাহিনী নিহতদের পরিচয় বা সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে বেশিরভাগ জঙ্গিরা তেহরিক-ই-তালেবান (টিটিপি) পাকিস্তানের দলভুক্ত বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এরা সাধারণত পাকিস্তানি তালেবান নামে পরিচিত।

Manual1 Ad Code

টিটিপি একটি আলাদা গোষ্ঠী হলেও আফগান তালেবানের সঙ্গে তারা জোটবদ্ধ। ২০২১ সালের আগস্টে প্রতিবেশী দেশে ক্ষমতা দখল করে তালেবান। আফগানিস্তানের তালেবানের এই দখলদারিত্ব পাকিস্তানি তালেবানদের দারুণ উৎসাহিত করেছে। তারা সাম্প্রতিক মাসগুলোতে পুলিশ ও সেনাদের ওপর হামলা বাড়িয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code