অবসরে বিশ্বকাপ জয়ী ফ্যাব্রেগাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: ২০১০ বিশ্বকাপের কথা এলে নিশ্চিতভাবে বিশ্বকাপজয়ী স্পেনের মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রেগাসের কথা উঠবেই। ফাইনালে তারই দেওয়া বলে স্পেনের জয়সূচক গোলটি করেছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৩৬ বছর বয়সী সাবেক আর্সেনাল, বার্সেলোনা ও চেলসি তারকা এবার বিদায় বললেন ফুটবলকে।

Manual8 Ad Code

বর্ণাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়াও চেলসির হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দুটি ও বার্সার হয়ে লা লিগা শিরোপা জিতেছেন। ইনস্টাগ্রামে অবসর নিয়ে বিশ্বকাপ জয়ী বলেছেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি বুটজোড়া তুলে রাখার সময়টা চলে এসেছে।’

তিনি সর্বশেষ সিরি বি ক্লাব কোমোতে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন। সেখানে এক বছর মেয়াদ থাকার আগেই বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য খেলোয়াড়ি জীবনকে বিদায় বললেও ফ্যাবেগ্রাস বলেছেন, এখন সেই কোমোতেই রিজার্ভ ও যুব দলকে কোচিং করাবেন তিনি। দাঁড়াবেন ডাগ আউটে, ‘সিদ্ধান্তটি দুঃখের হলেও আমি এখন সাদা লাইন পার করে কোমোর বি এবং প্রিমভার্টা দলকে কোচিং করাবো। এই ক্লাব এবং প্রজেক্ট নিয়ে আমি এখন রোমাঞ্চিত।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code