কানাডায় সংবাদের লিংক দেখাবে না গুগল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

কানাডা অফিস: কানাডায় গুগল সার্চ ফলাফলে সংবাদের কোনো তথ্য বা লিংক দেখাবে না গুগল। এ জন্য শিগগিরই গুগলের সার্চ ফলাফল থেকে কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমের লিংক মুছে ফেলার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কানাডীয় পার্লামেন্টে অনলাইন সংবাদ-সংশ্লিষ্ট একটি বিল উত্থাপন করায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল। এ বিলের ফলে বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের সাইটে পোস্ট করা সংবাদের জন্য প্রকাশকদের অর্থ দিতে হবে। সম্প্রতি এ বিলের কারণে মেটাও ফেসবুক ও ইনস্টাগ্রামে কানাডার সংবাদ সীমাবদ্ধ করার ঘোষণা দিয়েছে।

Manual5 Ad Code

কানাডার ‘অনলাইন নিউজ অ্যাক্ট’ নামের বিলটি পাস হলে গুগল ও মেটার মতো প্রতিষ্ঠানকে তাদের প্ল্যাটফর্মে সংবাদ লিংক প্রদর্শনের জন্য সংবাদ প্রকাশকদের অর্থ দিতে হবে। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে গুগল জানিয়েছে, কানাডায় সাংবাদিকতাকে সমর্থনের জন্য এটি একটি ভুল উপায়। এটি আইন হিসেবে কার্যকর হলে সার্চ, নিউজসহ বিভিন্ন সেবায় কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমের সংবাদ বা লিংক প্রদর্শন করবে না গুগল।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code