বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। একইসঙ্গে, যৌথভাবে তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর সিটিও।
ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। এতে, আগের তালিকায় শীর্ষে থাকা ইসরাইলের তেল আবিবের অবস্থান তৃতীয়। তবে, জীবনযাত্রার ব্যয় বাড়ার হার নির্ধারিত মাত্রায় না বাড়ায় তালিকার দ্বিতীয় স্থানে রাখা হয়নি কোনো দেশকে।

Manual6 Ad Code

অন্যদিকে, তালিকার চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে হংকং ও লস অ্যাঞ্জলেস। জরিপে বলা হয়, বিশ্বব্যাপী বড় বড় শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় ৮ শতাংশ। খরচ বৃদ্ধির পেছনে ইউক্রেন যুদ্ধ এবং কোভিড-১৯ মহামারির কারণে সরবরাহ ব্যবস্থার ওপর পড়া প্রভাবকে দায়ী করা হচ্ছে।

এছাড়া মূল্যস্ফীতি বাড়ার হার সবচেয়ে বেশি তুরস্কের ইস্তাম্বুল, আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স এবং ইরানের তেহরানে। এসব অঞ্চলে পণ্যের দাম বেড়েছে ৮৬ শতাংশ। জীবনযাত্রার ব্যয় বাড়ার পেছনে বৈশ্বিক মন্দার কবলে পড়ে বিভিন্ন দেশে মূল্যস্ফীতি বৃদ্ধির অস্বাভাবিক হারকেই দায়ী করছেন বিশ্লেষকরা।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের চড়া মূল্যস্ফীতিও নিউইয়র্কের ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে উঠে আসার অন্যতম কারণ। আর এ কারণেই ইআইইউ-র এ বছরের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ দশে লস এঞ্জেলস ও সান ফ্রান্সিকোও জায়গা করে নিয়েছে। ডলার শক্তিশালী হওয়াও ব্যয়বহুল শহরের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য দেখার আরেকটি কারণ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code