পাশে থাকার আশ্বাস

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রথমবার আকস্মিক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক। সফরসঙ্গী হিসেবে এসেছেন ফার্স্ট লেডি কিম কিওন হি।

Manual4 Ad Code

এক টুইট বার্তায় একে ঐতিহাসিক সফর উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় জনগণের নিরাপদে থাকাসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। তিনি আরও বলেছেন, ইউক্রেনীয়দের রাশিয়ায় নির্বাসন, তার দেওয়া ১০ দফা শান্তি প্রস্তাব, বিশ্ব শান্তি শীর্ষ সম্মেলন, খাদ্য ও শক্তি সুরক্ষা এবং আর্থিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

দুই নেতার বৈঠকের আগে রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের বুচা শহর পরিদর্শন করেছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট। এই শহরটিতে রুশ বাহিনী ‘যুদ্ধাপরাধ’ করেছে বলে প্রথম থেকেই দাবি করে আসছে কিয়েভ। সফরে ইউক্রেনীয় প্রসিকিউটর জেনারেল আন্দ্রি কোস্টিনের সঙ্গে দেখা করেছেন প্রেসিডেন্ট ইউন সুক। দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code