

ভারত প্রতিনিধি: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর একটি সেতু বিদ্যুৎতায়িত হয়ে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন মারা গেছেন।
মঙ্গলবার গভীর রাতে রাজ্যটির চামোলি জেলায় অলকানন্দা নদীর একটি সেতুতে এ ঘটনা ঘটে। সেতুটি ‘নমামি গঙ্গে’ প্রজেক্টের একটি অংশ ।
খবরে বলা হয়, এই প্রকল্পের কাজ চলাকালেই ট্রান্সফরমারটিতে বিস্ফোরণ ঘটে। সেতুর একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় ঘটে এই দুর্ঘটনা।
এ ঘটনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ২১ জন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর ১৫ জনের মৃত্যু হয়।
রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ‘১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। যার মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।’