কিরগিজস্তানে ১১৪ রেটিং বাড়ালেন বাংলাদেশের মনন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: কিরগিজস্তানের ইসিককুল ওপেন দাবার ক্যাটাগরি ’এ’ তে দ্বাদশ স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়। ফিদে মাস্টার মনন রেজা নীড় ১০ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানের জন্য টাই করে টাই-ব্রেকিং পদ্ধতিতে দ্বাদশ হন। বৃহস্পতিবার অনুষ্ঠিত দশম তথা শেষ রাউন্ডের খেলায় মনন রেজা নীড় তুর্কমেনিস্তানের মহিলা ফিদে মাস্টার ওভেজদুরদিয়েভা জেমালকে হারিয়েছেন।

Manual1 Ad Code

এই ইভেন্ট হতে মনন রেজা নীড় ১১৪ ফিদে রেটিং বৃদ্ধি করেছেন। বর্তমানে তার রেটিং ২২৩৫। গত এপ্রিলে ২৩০০ রেটিং বৃদ্ধি হয়েছিল মননের। তবে তা কমে গিয়ে এখন আবারও বৃদ্ধি পাচ্ছে। সাত পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে উজবেকস্তানের আন্তর্জাতিক মাস্টার খোরশেভ নিকিতা চ্যাম্পিয়ন, ভারতের ফিদে মাস্টার আরধ্য গার্গ রানার-আপ ও ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপোর মাউসদ তৃতীয় হয়েছেন। ১২টি দেশের ৭ জন গ্র্যান্ডমাস্টার, ১০জন আন্তর্জাতিক মাস্টার ও ২জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ৪১ জন খেলোয়াড় এই ইভেন্টে অংশগ্রহণ করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code