মোটিভেশনাল স্পিকার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: মিরপুর স্টেডিয়ামে খুব একটা ব্যস্ততা নেই। শুধু অ্যাকাডেমি মাঠে অনূর্ধ্ব-১৫ দলের ক্রিকেটারদের ক্যাম্প চলছে। এই মুহূর্তে অ্যাকাডেমি খুদে এই ক্রিকেটারদের পদচারণায় মুখরিত। ঠিক সেখানেই জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্তকে ঘিরে ধরতে দেখা গেলো তরুণ ক্রিকেটারদের। শান্তও হতাশ করেননি। উদীয়মান এই ক্রিকেটারদের উৎসাহ দিয়েছেন নানাভাবে।
২৯ জুলাই মিরপুরে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তার আগে ব্যক্তিগত উদ্যোগে শান্ত অনুশীলন করছেন। অনুশীলনে এসে খুদে ক্রিকেটারদের সান্নিধ্যে আসার লোভ সামলাতে পারলেন না তিনি। কেননা, নিজেও উঠে এসেছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকেই। বয়সভিত্তিক ক্রিকেট থেকে সব ধাপ পেরিয়েই তার জাতীয় দলে সুযোগ হয়েছে। স্বাভাবিকভাবেই নবীন এই ক্রিকেটারদের দেখে কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠলেন তিনি। কিছুক্ষণের জন্য হয়ে গেলেন ‘মোটিভেশনাল স্পিকার।’

Manual7 Ad Code

তখন শান্তর পাশে ছিলেন তারই প্রিয় কোচ সোহেল ইসলাম। বিসিবির গেম ডেভেলপমেন্টের এই কোচ প্রথমে কথা বললেন কিছুক্ষণ। পরে শান্তও তাদের উদ্দেশে কথা বলেন লম্বা সময়। শান্তর কথাগুলো খুব মন দিয়ে শুনছিলেন তরুণ এই ক্রিকেটাররা। পরে গণমাধ্যমকে সোহেল ইসলাম বলেন, ‘ওরা (অনূর্ধ্ব-১৫ দল) যে কাজ করছিল, তার গুরুত্বটা শান্ত বোঝানোর চেষ্টা করেছে। এই বয়স থেকে বিষয়গুলো রপ্ত করলে ওপরের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সহজ হয়। স্কিল ট্রেনিং যখন হয়, অনেক রিপিটেশন থাকে, অনেক সময় একঘেয়েমি চলে আসে। এই সময় ওরা যেন মোটিভেট হয়ে ঠিক পথে থাকতে পারে, ফোকাস থাকে, এ ব্যাপারেই কথা হচ্ছিল।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code