খেলোয়াড়ের নামও ভুল করেছে বিসিবি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে একের পর এক ভুল করেই যাচ্ছে দেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান সিরিজের জন্য সংবাদকর্মীদের যে অ্যাক্রিডিটেশন কার্ড তৈরি করেছিল বিসিবি, সেখানে রিপোর্টার বানান ‘REPORTER’ এর পরিবর্তে লেখা হয় ‘REPORTAR’। পরে অবশ্য সমালোচনার মুখে পড়ে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির দিন কার্ডটি সরিয়ে নিয়ে সঠিক বানানসহ নতুন কার্ড সাংবাদিকদের দেয় বিসিবি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় অভিষেক হয় তরুণ পেসার শহিদুল ইসলামের। অভিষেক ম্যাচে একটি উইকেট শিকার করেন তিনি। তার উইকেট শিকারের বার্তা বিসিবি তাদের ফেসবুক পেজে প্রকাশের ক্ষেত্রে দৃষ্টিকটু একটি ভুল করে। ২০১৯ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের উইকেট উদযাপনের ছবির মাথা কেটে সেখানে শহিদুলের মাথা বসিয়ে অফিসিয়াল পেজে পোস্ট করে বিসিবি; যা নিয়ে রীতিমতো ট্রল হয়।

Manual5 Ad Code

পাকিস্তানের বিপক্ষে ঢাকায় টি-টোয়েন্টি সিরিজে একাধিক ভুলের পরও সতর্ক হয়নি বিসিবি। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের টিকিট প্রিন্টিংয়েও দৃষ্টিকটু ভুল হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার সকাল ১০টায় টেস্ট সিরিজ শুরু হলেও টিকিটে লেখা ছিল রাত ১০টা। অর্থাৎ সময়ের হিসেবে ‘AM’ এর জায়গায় সেখানে দেওয়া ছিল ‘PM’।

শুধু তাই নয়, শুক্রবার পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ওই ম্যাচের একাদশ নিয়ে সংবাদকর্মীদের কাছে যে প্লেয়ার্স লিস্ট পাঠিয়েছিল বিসিবি সেখানেও বাংলাদেশ ইংরেজিতে লেখার ক্ষেত্রে বড় ধরনের ভুল পাওয়া গেছে। ইংরেজিতে বাংলাদেশ ‘BANGLADESH’ এমন হলেও সেখানে লেখা ছিল ‘BAMGLADESH’।

চট্টগ্রাম টেস্টে শেষে ঢাকায় মিরপুর টেস্টে ১৫ জনের খেলোয়াড় তালিকায় আবারো ভুল করেছে বিসিবি। এবার ভুল করল খেলোয়াড়ের নামে। পেসার খালেদ আহমেদের নামের একটা অংশই বদলে দিয়েছে। সৈয়দ খালেদ আহমেদের জায়গায় তারা লিখেছে সৈয়দ খালেদ হোসেন!

Manual4 Ad Code

বিসিবির এতগুলো ভুল, যা পেশাদারিত্বের জায়গা থেকে মেনে নেওয়ার মতো না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code