পাকিস্তানে ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ৩০

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এক বিবৃতিতে বেনজিরাবাদ বিভাগের কমিশনার আব্বাস বালোচ বলেছেন, দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। যাত্রীরা এখনও একটি বগিতে আটকা রয়েছেন।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে বগি লাইনচ্যুত হয়ে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি।

Manual7 Ad Code

রোববার সকালের দিকে করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত সাহারা রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। করাচি থেকে রাওয়ালপিন্ডির হাভেলিয়ায় যাওয়ার পথে ওই রেলওয়ে স্টেশনের কাছে আসলে ট্রেনটির ১০টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

Manual3 Ad Code

ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, আহতদের উদ্ধার করে পাশের নবাবশাহ পিপলস মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। তবে দুর্ঘটনার কারণ এখনও অজানা।
এক বিবৃতিতে বেনজিরাবাদ বিভাগের কমিশনার আব্বাস বালোচ বলেছেন, দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। যাত্রীরা এখনও একটি বগিতে আটকা রয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code